জুলাই মাসের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে বিজয় র্যালির কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (৬ আগস্ট) রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে এ র্যালি অনুষ্ঠিত হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয়ভাবে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় বিজয় র্যালি শুরু হবে। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন।
আন্দোলনের ধারাবাহিকতায় “আওয়ামী ফ্যাসিবাদের পতন” এবং “ছাত্র-জনতার বিজয়” স্মরণে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকাবাসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের র্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

