‘নতুন বাংলাদেশ’ গঠনের প্রত্যয়ে ২৪ দফা রাজনৈতিক ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার পাঠ করেন।
এসময় নাহিদ ইসলাম বলেন, “এই ২৪ দফা শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয়—এটি আমাদের জাতির নবজাগরণের রূপরেখা। নতুন সংবিধানের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের সার্বভৌম অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।”
ইশতেহারগুলো হলো-
১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক
২। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার
৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার
৪। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার
৫। সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন
৬। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
৭। গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার
৮। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ
৯। সার্বজনীন স্বাস্থ্য
১০। জাতিগঠনে শিক্ষানীতি
১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব
১২। ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্বার মর্যাদা
১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন
১৪। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি
১৫। তারুণ্য ও কর্মসংস্থান
১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি
১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব
১৮। শ্রমিক-কৃষকের অধিকার
১৯। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা
২০। নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা
২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা
২২। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার
২৩। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি
২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশল
নাহিদ ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য হলো, রাষ্ট্রব্যবস্থায় আমূল সংস্কার এনে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া।”
নির্বাচনের আগমুহূর্তে এনসিপির এ ধরনের সমাবেশ ও ইশতেহার ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকেরা নতুন প্রজন্মমুখী এবং বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান হিসেবে দেখছেন। বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এদিন সমাবেশে উপস্থিত ছিলেন।

