বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে চারটি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এ অপারেশন হয়।

ডা. জাহাঙ্গীর কবির জানান, “অপারেশন জটিল ছিল, তবে সফলভাবে সম্পন্ন হয়েছে। চারটি আর্টারিতে বাইপাস করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন এবং স্থিতিশীল রয়েছেন।”

চিকিৎসকরা আশা করছেন, আগামী সাত দিনের মধ্যে জামায়াত আমির বাসায় ফিরতে পারবেন।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার সময় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ২৯ জুলাই এনজিওগ্রাম করানো হলে তার হার্টের তিনটি প্রধান ধমনিতে ব্লক ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

ডা. জাহাঙ্গীর কবির বলেন,
“এ ধরনের জটিল অস্ত্রোপচার দেশে সম্পন্ন হওয়ায় চিকিৎসক সমাজ উৎসাহিত হয়েছে। জামায়াত আমির দেশীয় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন