বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

মহাকাশে পাকিস্তানের নতুন চোখ: চীনের সহায়তায় সফলভাবে উৎক্ষেপণ PRSS-1 স্যাটেলাইট

ডেস্ক রিপোর্ট।।

চীনের সিচুয়ান প্রদেশের জিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আজ সকালে সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে পাকিস্তানের রিমোট সেন্সিং স্যাটেলাইট PRSS-1।
স্থানীয় সময় সকাল ১০টায় কুয়াইজৌ-১এ (Kuaizhou-1A) ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি কক্ষপথে প্রেরণ করা হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানানো হয়েছে, স্যাটেলাইটটি ভূমি সম্পদ জরিপ, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ পূর্বাভাস এবং প্রাকৃতিক দুর্যোগ প্রশমনসহ নানা বেসামরিক কাজে ব্যবহৃত হবে।

PRSS-1 প্রকল্পটিকে চীন-পাকিস্তান কৌশলগত অংশীদারিত্বের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। মহাকাশ প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার অংশ হিসেবে এই স্যাটেলাইটটি পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা SUPARCO’র তত্ত্বাবধানে তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, মহাকাশে পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতি ও সক্ষমতা এই উৎক্ষেপণের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল।

উৎক্ষেপণের সময়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে চীনের বিভিন্ন সংবাদমাধ্যম, যেখানে বিশাল বেগে রকেটটির আকাশ ছোঁয়ার দৃশ্য দেশ-বিদেশে সাড়া ফেলেছে।

এই স্যাটেলাইট উৎক্ষেপণকে শুধুমাত্র প্রযুক্তিগত নয়, বরং ভূরাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) এবং অন্যান্য কৌশলগত প্রকল্পের নিরাপত্তা ও উন্নয়নেও এই স্যাটেলাইট ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন