বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের সাথে বিএনপির নেতৃবৃন্দের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

মঙ্গলবার রাত ৮টায় ছারছীনা দরবার শরীফের বনানী খানকায় বিশিষ্ট আলেমে দীন ও পীর সাহেব, মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন- এর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহ উদ্দিন আহমদ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে পীর সাহেবকে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দেন। তাঁরা দ্বীনি ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, এ দরবারে দোয়ার জন্য যেতেন। আমিও এসেছি দোয়া নেয়ার জন্য। দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে এ দরবারের খেদমত সারাদেশে সমাদৃত।

এ সময় আরো উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দ ও দরবার শরীফের উর্ধ্বতন নেতৃবৃন্দ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন