শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট।।

লালমনিরহাট রেলওয়ে স্টেশনের কাছে বুড়িমারী কমিউটার ট্রেন ও লালমনি এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে শহরের বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর বুড়িমারী-লালমনিরহাট রেল রুটে সকল ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধার ও মেরামতের কাজ শুরু হয়েছে।

লালমনিরহাট রেল বিভাগের ডিএমই (লোকো) সাজিদ হাসান নির্ঝর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে রেললাইনে বিপর্যয় দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।”

দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল বিভাগের একাধিক টিম কাজ করছে বলে জানানো হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন