বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

২১ জুলাই থেকে ইউটিউবের বড় পরিবর্তন, বন্ধ হচ্ছে ট্রেন্ডিং পেজ

ডেস্ক রিপোর্ট।।

ভিডিও কনটেন্ট খোঁজার অভ্যাস বদলে যাচ্ছে ইউটিউবে। জনপ্রিয় এই ভিডিও প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়েছে, ২১ জুলাই ২০২৫ থেকে ‘ট্রেন্ডিং’ এবং ‘ট্রেন্ডিং নাও’ ফিচার সম্পূর্ণভাবে বাতিল করা হবে। এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব আরও বেশি পার্সোনালাইজড এবং ক্যাটাগরি-ভিত্তিক কনটেন্ট সাজানোর দিকে মনোযোগ দিচ্ছে।

নতুন সিস্টেম অনুযায়ী, এখন থেকে ট্রেন্ডিং ভিডিওগুলো একক তালিকায় না দেখিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে উপস্থাপন করা হবে। যেমন:

  1. ট্রেন্ডিং মিউজিক ভিডিওস

  2. উইকলি টপ পডকাস্ট শো

  3. জনপ্রিয় মুভি ট্রেইলার

ইউটিউব জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের কনটেন্ট অনুসন্ধান করার অভ্যাস বদলেছে। এখন বেশিরভাগ দর্শক ট্রেন্ডিং পেজ না দেখে সার্চ, এক্সপ্লোর ট্যাব, চ্যানেল ভিজিট ও সাবস্ক্রিপশন মাধ্যমেই ভিডিও খোঁজেন। এই কারণেই ২০১৫ সালে চালু হওয়া ট্রেন্ডিং পেজকে বিদায় জানাচ্ছে ইউটিউব।

নতুন সিস্টেমের মাধ্যমে ইউটিউব ব্যবহারকারীর আগ্রহ ও অভ্যাস অনুযায়ী ভিডিও সাজাবে। যেমন, কেউ যদি নিয়মিত মিউজিক ভিডিও দেখে থাকেন, তাহলে তার হোম ফিডে আরও বেশি মিউজিক কনটেন্ট দেখা যাবে। যারা প্রযুক্তি, শিক্ষা বা পডকাস্টে আগ্রহী, তাদের জন্য থাকবে আলাদা ট্রেন্ডিং ফিড।

মাত্র কিছুদিন আগেই ইউটিউব ঘোষণা দিয়েছিল, একই ভিডিও পুনরায় আপলোড করে আয় করা যাবে না। ১৫ জুলাই ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এতে অনেক ইউটিউবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন