বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

পাকিস্তানে বাস থেকে অপহরণ, গুলি করে ৯ যাত্রীকে হত্যা

ডেস্ক রিপোর্ট।।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সহিংসতায় বাস থেকে যাত্রীদের অপহরণ করে অন্তত ৯ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র বন্দুকধারীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিনদ জানান, বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী কয়েকটি বাস থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে অপহরণ করা হয়। পরে একটি পাহাড়ি এলাকা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় এক কর্মকর্তা নবীদ আলম জানান, নিহতদের অধিকাংশই পাঞ্জাবি জাতিগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে। এজন্য এ হামলা জাতিগত উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে এ হামলার জন্য ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের দায়ী করে বলেন, “নিরীহ মানুষের রক্ত বৃথা যাবে না। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন