বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইরানের এভিন কারাগারে হামলা: ইসরায়েলি অভিযানে ৭১ জন নিহত

ডেস্ক রিপোর্ট।।

তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলের হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর। নিহতদের মধ্যে বন্দি, প্রশাসনিক কর্মী, দর্শনার্থী এবং আশপাশের স্থানীয় বাসিন্দারা রয়েছেন।

তিনি বলেন,

“২৩ জুনের হামলায় কারাগারের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, বহু মানুষ আহত হন। যারা বেঁচে গেছেন, তাদের অন্য কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানি রাষ্ট্রব্যবস্থার প্রতীকী কাঠামোগুলোকেও টার্গেট করতে পারে—এমন বার্তা দিয়েছে।

এভিন কারাগারে অন্তত দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বন্দি রয়েছেন। হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন:

“তেহরানে এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিকদের নিরাপত্তা হুমকিতে পড়েছে। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

এভিন কারাগার বহু বছর ধরে রাজনৈতিক বন্দিদের আটক রাখার স্থান হিসেবে পরিচিত। অতীতে এখানে সাংবাদিক, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীদের আটক রাখা হয়েছে। তাই, এই হামলা কেবল একটি সামরিক পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন