বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

“গাজা ইস্যুতে চুক্তির চাপ, নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের”

ডেস্ক রিপোর্ট।।

গাজা যুদ্ধবিরতির আহ্বানে ফের সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দিয়ে বলেন, ‘গাজায় চুক্তি করুন। বন্দিদের ফিরিয়ে আনুন।’

এই বক্তব্যে ট্রাম্প পরোক্ষভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কড়া বার্তা দেন, যা বিশ্লেষকরা একটি ‘ধমকধর্মী চাপ’ হিসেবে দেখছেন।

এই পোস্টটি আসে এমন এক সময়ে, যখন তিনি ইসরায়েলি প্রসিকিউটরদের প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানানোর মাত্র কয়েক ঘণ্টা পর হামাসের সঙ্গে চুক্তির ইঙ্গিত দেন।

ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যকে ‘রাজনৈতিক কল্পনাবিলাস’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, “হামাস ও ইসরায়েলি সরকারের অবস্থানে এখনো তেমন কোনো পরিবর্তন আসেনি। আপাতত যুদ্ধবিরতির বাস্তব সম্ভাবনা নেই।”

তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন একটি পূর্ণাঙ্গ চুক্তিকে সমর্থন করে যাচ্ছে, যাতে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির বিষয়টি নিশ্চিত করা যায়। এতে করে ওই অঞ্চলে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টাও ত্বরান্বিত হবে বলে বিশ্বাস ওয়াশিংটনের।

ট্রাম্প অবশ্য আশাবাদী মন্তব্য করে বলেন, “আমরা মনে করি, আগামী এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হবে।” তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা স্বীকার করেছেন, এই মন্তব্যের পেছনে কী তথ্য বা ভিত্তি রয়েছে, তা তাদের অজানা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন