বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গণঅভ্যুত্থান বার্ষিকী ঘিরে জামায়াতের ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট।।

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে টানা ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১ জুলাই শুরু হয়ে এসব কর্মসূচি চলবে ৮ আগস্ট পর্যন্ত।

শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি শুধু ইতিহাস নয়, এটি ছিল জনগণের মুক্তিচেতনার প্রতিফলন। সেই গণজাগরণকে স্মরণ করে আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে ভবিষ্যতের পথ রচনা করতে চাই।”

কর্মসূচিতে যা থাকছে:

  1. ১ জুলাই: শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে দেশব্যাপী দোয়া মাহফিল

  2. ২-৪ জুলাই: অসহায়-দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ

  3. ৮-১৫ জুলাই: শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়

  4. ১৬ জুলাই: রংপুরে শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা

  5. ১৯ জুলাই: সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং শহীদ পরিবারের অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ

  6. ২০-২৪ জুলাই: গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে সেমিনার ও সিম্পোজিয়াম

  7. ২৫-২৮ জুলাই: ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  8. ২৯-৩০ জুলাই: নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা

  9. ১ আগস্ট: শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচনসহ জাতীয় সেমিনার

  10. ১-৩ আগস্ট: ছাত্রদের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী

  11. ৫ আগস্ট: দেশব্যাপী গণমিছিল এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ

  12. ৬-৮ আগস্ট: পেশাজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা (সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, আলেম)

জামায়াত নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিকে জনমানুষের সামনে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন