মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

গ্রিস-বাংলাদেশ কৃষি খাতে সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

ডেস্ক রিপোর্ট।।

গ্রিস ও বাংলাদেশের মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে গ্রিসের কৃষি উন্নয়ন ও খাদ্য বিষয়ক উপমন্ত্রী দিয়োনিসিস স্তামেনিতিস-এর সঙ্গে সাক্ষাৎ করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

  • কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা

  • খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়

  • কৃষি প্রযুক্তির আধুনিকায়নে কারিগরি জ্ঞান ও উদ্ভাবন ভাগাভাগি

  • যৌথ গবেষণা কার্যক্রম ও কৃষি মেলায় একসঙ্গে অংশগ্রহণের প্রস্তাব

রাষ্ট্রদূত সুমনা জানান,

“বাংলাদেশ কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে গ্রিসের সঙ্গে যৌথ উদ্যোগ আরও সম্ভাবনাময়।”

বৈঠকে মানবসম্পদ খাতে অংশীদারিত্ব এবং বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানির যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে এসব খাতে গঠনমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন।

বৈঠক শেষে বলা হয়, কৃষি ও খাদ্যখাতে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে দুই দেশের মধ্যে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন