ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশবাসীকে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় একতা ও সাহসের সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বে টুইটার) এ দেওয়া তার পোস্টে তিনি বলেছেন, শত্রু যদি তোমাদের ভয় পায় না, তাহলে তারা তোমাদের ছাড়বে না। তাই ইরানিরা এখন পর্যন্ত যে প্রতিবাদ এবং প্রতিরোধ দেখিয়েছে, তা আরও দৃঢ়তার সঙ্গে অব্যাহত রাখতে হবে।
খামেনি তাঁর পোস্টে কোরআনের সুরা আল-ইমরানের ১২৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তিনি আশা প্রকাশ করেছেন, আল্লাহ ইরানী জাতিকে এবং সঠিক পথের পক্ষকে নিশ্চয়ই বিজয় প্রদান করবেন।
আয়াতুল্লাহ খামেনির এই আহ্বান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যকার উত্তেজনার মধ্যে দেশের জনগণকে ঐক্যবদ্ধ রাখতে এবং সংকটকালীন সময়ে সাহসিকতা বজায় রাখতে উৎসাহিত করার লক্ষ্যে বলা হয়েছে।

