শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Logo

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার, আদালতে তোলা হবে আজ

ডেস্ক রিপোর্ট।।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (১৮ জুন) রাতে মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। তিনি বলেন,
“সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে।”

ডিএমপি সূত্রে জানা গেছে, মামলার আলোকেই অভিযান চালানো হয়। তবে মামলাটির ধরন বা অভিযোগের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ড. শামসুল আলম বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন দীর্ঘদিন। তিনি আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গ্রেফতারের পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ডিবি সূত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন