বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা ১১টার দিকে শুরু হওয়া বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যিনি পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো না হলেও কূটনৈতিক সম্পর্ক জোরদার ও চলমান রাজনৈতিক পরিস্থিতি ছিল আলোচনার মূল বিষয়—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন