১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
৬ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী জানান, বর্ষা মৌসুম শুরুর আগে এই দুই জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৬ মে চাঁদপুরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি খাল খননের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একইভাবে ২৫ মে ফেনীতেও একই ধরনের কর্মসূচি রয়েছে।

মন্ত্রী আরও জানান, সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়নও চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বর্ষা শুরু হওয়ার আগে মে মাস পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। এরপর বর্ষা শেষে নভেম্বর-ডিসেম্বর থেকে আবারও খাল খনন কার্যক্রম জোরদার করা হবে।

সচিবালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেখানে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ হয়েছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।