রাতে শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

জাতীয়
রাতে শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
নিউজ ডেস্ক
৩ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ নেবেন। রোববার (৩ মে) দিবাগত রাত ৯টায় জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) তাদের শপথবাক্য পাঠ করানো হবে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।

গেজেট অনুযায়ী, আসন বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে। অন্যদিকে জামায়াত জোট থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, তাসমিয়া প্রধানসহ ১২ জন নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

এদিকে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও সম্প্রতি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মাধ্যমে সংরক্ষিত নারী আসনগুলোতে প্রতিনিধিত্ব পূর্ণতা পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।