জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে ১৯টি সুপারিশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নির্বাচন পর্যবেক্ষণ মিশন। এর মধ্যে ছয়টি সুপারিশকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর এক হোটেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন মিশনের প্রধান ইভার্স ইজাবস।

ইইউ মিশন জানায়, নির্বাচনে প্রার্থিতার অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে আরও স্পষ্ট হবে বলে তারা আশা করছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
একইসঙ্গে তারা উল্লেখ করেছে, একাদশ জাতীয় নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর কোনো অভিযোগ তাদের কাছে আসেনি।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ দিক থেকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। নির্বাচনের দিন ইইউ সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি মিশনটি নির্বাচনের ওপর একটি প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল। চূড়ান্ত প্রতিবেদনে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়েছে।

