জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
২০ এপ্রিল ২০২৬

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে এবং পাচার ও অপচয় রোধ করতেই সরকার সীমিত পরিসরে মূল্য বৃদ্ধি করেছে। তার ভাষায়, “সহনীয় মাত্রায় জ্বালানি তেল ও গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, জাতীয় অর্থনীতির ওপর চাপ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম কম থাকলে জ্বালানির অপচয় ও পাচারের প্রবণতা বাড়ে, যা নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ।

বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে পরিসংখ্যানসহ ব্যাখ্যা দিয়েছে যে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তাই এ বিষয়ে সংসদ মুলতবি রেখে আলাদা আলোচনার প্রয়োজন নেই বলে তিনি মত দেন।

তবে তিনি জানান, সংসদের কার্যপ্রণালী অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ রয়েছে, যেখানে গঠনমূলক আলোচনা করা যেতে পারে।