পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

জাতীয়
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি—সিনিয়র স্কেল) এবং একজন সহকারী পুলিশ সুপার রয়েছেন।

রোববার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান। জনস্বার্থে এ পদায়ন কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুনর্বিন্যাস করা হয়েছে। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সিগঞ্জে এবং যশোরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে বদলি করা হয়েছে। নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আরেক আদেশে, নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. ইমরান আহম্মেদকে মুন্সিগঞ্জ সদর সার্কেলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার আগের টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।