রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জাতীয়
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর ফলে বাংলাদেশ সাময়িকভাবে জ্বালানি সরবরাহের চাপ কিছুটা মোকাবিলা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এর আগে, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের জন্য ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্লেষকদের মতে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে, তার প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য এ ধরনের সাময়িক ছাড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জ্বালানি আমদানি কার্যক্রম কিছুটা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও দীর্ঘমেয়াদে বিকল্প উৎস খোঁজার প্রয়োজনীয়তা এখনও রয়ে গেছে।