সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট।
সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।”
বিরোধীদলের নেতা ওয়াকআউট ঘোষণা করার পর জোটের সংসদ সদস্যরা অধিবেশন ত্যাগ করেন। এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কে কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইন প্রণয়নের সব ধাপ — ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং — তে বিরোধীদল অংশগ্রহণ করেছে। কেউ কেউ হাত তুলে সমর্থনও জানিয়েছে। সমস্ত প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের মানে বোঝা কঠিন। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।”


