স্কুলে বৈদ্যুতিক বাস আমদানিতে যে সিদ্ধান্ত নিলো সরকার

জাতীয়
স্কুলে বৈদ্যুতিক বাস আমদানিতে যে সিদ্ধান্ত নিলো সরকার
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলা ও শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থা আধুনিকায়নে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফ করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় এ ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি জানান, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে প্রথম ধাপে শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন খুব শিগগিরই জারি করা হবে এবং আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় আবদুর রহমান খান আরও বলেন, পাবলিক ট্রান্সপোর্ট খাতে বিভিন্ন কর-সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। টার্নওভার ট্যাক্স কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সক্রিয় করার কথাও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ভ্যাট রিফান্ড বন্ধ থাকায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। অনলাইন ব্যবস্থার মাধ্যমে এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য হলো পরিবহন খাতে জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো।

এনবিআর সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে একদিকে জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ দূষণ হ্রাস পাবে। ভবিষ্যতে গণপরিবহনেও বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।