প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ অংশীদার। অবকাঠামো উন্নয়ন, জ্বালানি এবং সংযোগ খাতে সহযোগিতা বাড়াতে ভারত আগ্রহী।

বৈঠকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহসহ চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিবাচক সম্পর্ক বজায় থাকলে দুই দেশের জনগণই এর সুফল ভোগ করবে।