চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয়
চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৬

চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়-এ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঝিনাইদহের শৈলকুপা এবং ফেনী জেলায় পৃথক দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, এসব প্রকল্প বাস্তবায়নে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকারখানার বর্জ্যে খাল দূষণ রোধ এবং অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের এই উদ্যোগ জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থা উন্নয়ন এবং স্থানীয় পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।