১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

জাতীয়
১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার
নিউজ ডেস্ক
৩১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে দেশের জরুরি চাহিদা পূরণে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই তেল সংগ্রহ করা হবে। সম্ভাব্য সরবরাহ বিঘ্ন মোকাবিলা এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে মজুত নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

বৈঠকে ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল) আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কাজাখস্তানভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও এক লাখ টন উন্নত মানের ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়।

তবে একই বৈঠকে জ্বালানি খাতে আনা আরও কয়েকটি প্রস্তাব, যার মধ্যে অতিরিক্ত অপরিশোধিত তেল ও ডিজেল আমদানির পরিকল্পনা ছিল, তা পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা মোকাবিলায় আগাম মজুত গড়ে তোলার এই পদক্ষেপ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।