হাইওয়ের পাশে আর টিকিট কাউন্টার থাকবে না: সড়কমন্ত্রী

জাতীয়
হাইওয়ের পাশে আর টিকিট কাউন্টার থাকবে না: সড়কমন্ত্রী
নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের প্রধান হাইওয়ের পাশে যত্রতত্র বাস টিকিট কাউন্টার আর থাকবে না। আগামীতে সব টিকিট কাউন্টার কেবল বৈধ বাস স্ট্যান্ড বা গন্তব্যে থাকবে।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে এক সভা শেষে মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ আরও তৎপর থাকবে এবং যাত্রী ও যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, পূর্বে ট্রাক ও লরি নিয়ন্ত্রণের অভাবে ঢাকা-যমুনা সেতুতে সামান্য যানজট হয়েছিল, কিন্তু অন্যান্য হাইওয়েতে যান চলাচল তৎপর ও সুষ্ঠুভাবে চলেছে।

মন্ত্রী আরও বলেন, যত্রতত্র বসানো কাউন্টার নিয়ন্ত্রণের বাইরে থাকায় অতীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের বিচ্যুতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফেরিতে যানবাহন ওঠার সময় সব যাত্রীকে নামিয়ে ফেরিতে উঠানোর নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে। পাশাপাশি গণপরিবহনে জিপিএস সিস্টেম বাধ্যতামূলক করা হবে, যাতে যানবাহনের অবস্থান, গতি ও নিয়ম লঙ্ঘনের বিষয়গুলি সহজে নজরদারি করা যায়। মন্ত্রী জানান, এর ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং যাত্রী নিরাপত্তা বৃদ্ধি পাবে।