বাংলাদেশের কাছে যে প্রত্যাশা রাখলেন ইরানের রাষ্ট্রদূত

জাতীয়
বাংলাদেশের কাছে যে প্রত্যাশা রাখলেন ইরানের রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৬

বাংলাদেশ ইরানে আগ্রাসী হামলাকারীদের সরাসরি নিন্দা জানাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জলিল রহিমী জাহানাবাদী। বুধবার (৪ মার্চ) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ একটি মুসলিম দেশ। পাশাপাশি এটি ওআইসি এবং ন্যাম (নিরপেক্ষ আন্দোলন) এর সদস্য। সেই হিসেবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা প্রতিবাদ করবে, এমনটাই আমরা আশা করি।”

জাহানাবাদী আরও উল্লেখ করেন, ইরান দীর্ঘমেয়াদে যুদ্ধ চালানোর সক্ষমতা রাখে। তাদের কাছে পর্যাপ্ত ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক শক্তি রয়েছে এবং তারা অন্য কোনো দেশের লজিস্টিক সহায়তা চাইছে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাষ্ট্রদূত বলেন, “আমরা চাই, একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করুক।”

তিনি নিশ্চিত করেছেন, ইরানে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও তত্ত্বাবধায়ক পরিসংখ্যান এখনও হাতে নেই, তেহরান দূতাবাস ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

জাহানাবাদী আরও বলেন, “যখনই কোনো সহযোগিতা বা বিষয় আমাদের জানানো হবে, আমরা সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবস্থা নেব। ইরানি বা বিদেশি—এভাবে পার্থক্য করি না। যারা আমাদের দেশে অবস্থান করছেন, তাদের যেকোনো সমস্যার সমাধানে সমানভাবে পদক্ষেপ নেওয়া হবে।”