বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ

জাতীয়
বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
নিউজ ডেস্ক
৩ মার্চ ২০২৬

বিমান খাতের অবকাঠামো ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (০৩ মার্চ) সকাল ১১টায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত–এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিমান খাতের আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা মান উন্নয়ন এবং পর্যটন খাতের সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সহযোগিতা বাস্তবায়িত হলে দেশের বিমান খাত আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে।