রাজবাড়ীতে তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট, গ্রেপ্তার-১

দেশজুড়ে
রাজবাড়ীতে তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট, গ্রেপ্তার-১
৩১ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার খোলাবাড়ীয়া গ্রামের আমির শেখের ছেলে নুর জাহান বেগমকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর নান্নু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নজির, নুরজাহান বেগমসহ অজ্ঞাতনামা ৪-৫জন দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হানিফ মল্লিকের বসতঘরের টিনের বেড়া, আসবাবপত্র ভাংচুর করে। সাববাক্সে থাকা নগদ ২লক্ষ ৬০ হাজার টাকা, ৪লক্ষাধিক টাকা মুল্যের দুই ভরি ৭আনা ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। মিরাজের ব্যবহৃত জিকসার মোটরসাইকেল ভাংচুর করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কুদ্দুস মল্লিকের বিল্ডিয়ের জানালার ৪টি থাই গ্লাস, সিএফসি কোম্পানীর স্ট্যান্ড ফ্যান, খোদেজা বেগমের বসত ঘরের দরজা ভাংচুর করে। অন্ধ গফুর মল্লিকের টিনের বসতঘর কুপিয়ে ক্ষতি সাধন করে। বসত ঘরের মধ্যে থাকা নগদ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজির, নুরজাহান বেগমসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী অন্ধ গফুর মল্লিক দীর্ঘ দিন ধরে বাসে বাসে নাড়ু বিক্রি করে জীবনধারণ করছেন। তার এই অদম্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।