চুয়াডাঙ্গায় অবৈধ শিশু খাদ্য ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করায় ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা
অবৈধ শিশু খাদ্য, বেশি দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও সংরক্ষণ করার জন্য চুয়াডাঙ্গায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় অনুসারে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে চুয়াডাঙ্গা শহরের কুলচারার মো: মকবুল হোসেন এর প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজকে ২৫,০০০/-, অবৈধভাবে সার বিক্রয়, ভাউচার সংরক্ষণ না করায় ৪৫ ধারায় মো: আনোয়ার হোসেনের মেসার্স সাকিব ট্রেডার্সকে ৫০,০০০/- এবং অবৈধ শিশু খাদ্য বিক্রয়ের জন্য ৩৭ ও ৪৫ ধারায় নিচের বাজারস্থ মো: নাজমুল হকের মেসার্স আক্কাস স্টোরকে ৩০,০০০/-সহ সর্বমোট ১০৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


