নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দেশজুড়ে
নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নওগাঁয় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে তার মুঠোফোনে কল দিয়ে টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে একটি নারীর মরদেহ থাকার বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত হতে কিছুটা সময় লাগায় তিনি রাতে নওগাঁ সদর মডেল থানায় এ বিষয়ে অবহিত করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।