নেত্রকোণা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দেশজুড়ে
নেত্রকোণা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা পর্যায়ে ১৯টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের (অনূর্ধ্ব-১৫) ৮১জন বালক ও বালিকা অংশগ্রহণে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৬জানুয়ারী সোমবার নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে এই অ্যাথলেটিক্স ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুজ্জামান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক তারেক হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেম, শাহানুল কবীর মুন্না সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।