চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

দেশজুড়ে
চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে  প্রতীক বরাদ্দ সম্পন্ন

????????????

২১ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে আসনে ছয় প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেগয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা হলেন, বিএনপির  প্রার্থী মো. শরীফুজ্জামান (ধানের শীষ) , জামায়েত ইসলামীর প্রার্থী অ্যাড, মাসুদ পারভেজ (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জহুরুল ইসলাম (হাতপাখা)  প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান (ধানের শীষ) , জামায়েত ইসলামীর রুহুল আমিন (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হাসানুজ্জামান ( হাতপাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

 অনুষ্ঠানে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ও মোহাম্মদ কামাল হোসেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম. তারিক-উজ-জামান, জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং প্রার্থী ও প্রার্থীদের প্রস্তাবকারী , সমর্থনকারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ও নিটার্নিং অফিসার কামাল হোসেন বলেন, আগামীকাল বুহস্পতিবার থেকে নির্বাচনী আচরণ বিধিমালা অনুসরণ করে পরিবেশ বান্ধব প্রচারণা করবেন। মাঠে আচরণবিধি প্রতিপালনে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।