নমিনেশন নেওয়া আমার জন্য ভুল হইছে: সাক্কু

দেশজুড়ে
নমিনেশন নেওয়া আমার জন্য ভুল হইছে: সাক্কু
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা-৬ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম নেওয়াকে ভুল বলে স্বীকার করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের দুই বারের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী ইয়াছিনের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব ও ব্যক্তিগত অসন্তোষের কারণে ফরম সংগ্রহ করেছিলেন।

সাক্কু বলেন, “আমি মনির ভাইয়ের লোক। ফরম নেওয়াটা আমার জন্য ভুল হয়েছে। ইনশাআল্লাহ আমি এটি জমা দেবো না। রাজনীতিতে রাগ করা ঠিক নয়, তবে পরিস্থিতির কারণে এই পদক্ষেপ করেছি। আমি কাউকে কোনো ক্ষতি করি নি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছ থেকে কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তার পক্ষে স্বতন্ত্র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সাক্কু আরও বলেন, “দ্বিধাদ্বন্দ্ব রাজনৈতিক জীবনের অংশ। আমি দুইবার সিটি করপোরেশনের মেয়র ছিলাম এবং একবার জনগণের চাপে দলবিরোধী সিদ্ধান্ত নেওয়ায় বহিষ্কৃত হয়েছিলাম। এখনও আমার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয়। আমার ফরম নেওয়ার সিদ্ধান্ত ছিল ব্যাক্তিগত ও পরিস্থিতির কারণে।”