পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত তানভীর ইসলাম

দেশজুড়ে
পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত তানভীর ইসলাম
নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে এক শিশুর শারীরিক পরিবর্তন জনমানসে কৌতূহল সৃষ্টি করেছে। দুই মাস আগে অস্বাভাবিক শারীরিক পরিবর্তন দেখা দেয়ার পর জুবাইদা আক্তার আখি (১২) ধীরে ধীরে ছেলেসন্তানের বৈশিষ্ট্য অর্জন করেন। বর্তমানে তার নাম রাখা হয়েছে তানভীর ইসলাম।

পরিবার ও প্রতিবেশীরা বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকরা জানান, জন্মগত হরমোনগত সমস্যা, ক্রোমোজোমের অসামঞ্জস্য বা যৌনাঙ্গ-সংক্রান্ত বিরল জটিলতার কারণে এমন শারীরিক পরিবর্তন সম্ভব।

তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু এখন দেখি এটি আল্লাহর রহমত। চিকিৎসার খরচ খুব বেশি হয়েছে, তবুও সন্তানের সুস্থতা আমাদের প্রধান চিন্তা।”

তানভীর নিজেও জানালেন,

“আগের মতো মাদরাসায় বান্ধবীদের সঙ্গে চলাফেরা করা এখন সম্ভব নয়। তবে শরীর ভালো লাগছে এবং নতুন জীবন শুরু করছি। ভবিষ্যতে একজন ভালো ইসলামি সংগীতশিল্পী হতে চাই।”

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া বলেন,

“বৈজ্ঞানিকভাবে কেউ হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়ে যায় না। তবে জন্মগত ক্রোমোজোমের সমস্যা বা হরমোনের অসামঞ্জস্য থাকলে বয়ঃসন্ধিকালে এ ধরনের পরিবর্তন হতে পারে। পরীক্ষা ছাড়া সুনির্দিষ্ট মন্তব্য করা সম্ভব নয়।”

এই ঘটনা স্থানীয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।