‘জুলাই বিপ্লবের পর দেশ দুই ধারায় বিভক্ত’— খুলনায় সমাবেশে মামুনুল হক

দেশজুড়ে
‘জুলাই বিপ্লবের পর দেশ দুই ধারায় বিভক্ত’— খুলনায় সমাবেশে মামুনুল হক
নিউজ ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক বাস্তবতা দুই ধারায় বিভক্ত হয়ে পড়েছে—একদিকে ৭২-র বাকশালপন্থি শক্তি, অন্যদিকে ২০২৪ সালের ‘বিপ্লবপন্থি’ রাজনৈতিক ধারা।

সোমবার (১ ডিসেম্বর) খুলনা মহানগরীর বাবরী চত্বরে (শিববাড়ী মোড়) জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন,
“রক্তের সাগর পেরিয়ে ২০২৪ সালের জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। সেই ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না। জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজন জরুরি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা না হলে ‘ইন্টেরিম সরকার ইতিহাসের কাছে দায়ী থাকবে’।

নির্বাচন ঘিরে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি দোয়া কামনা করেন।