দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
দিনাজপুরে শীতের প্রভাব আরও বাড়ছে। সোমবার (১ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার আবহাওয়া অফিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোপাজ্জল হোসেন বলেন, এদিন দেশের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
রাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় এলাকাজুড়ে শীত অনুভূত হচ্ছে। সকাল ৭টা পর্যন্ত কুয়াশার উপস্থিতি থাকলেও দুপুরে কখনো রোদ, কখনো মেঘলা আকাশ দেখা যায়।
গত বছরের তুলনায় এবার শীত কম হলেও প্রতিদিনই তাপমাত্রা সামান্য হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শীতের প্রভাবে ভোরে মসজিদে মুসল্লিদের শীতের কাপড়ে দেখা গেছে। বিভিন্ন স্থানে খেটে খাওয়া মানুষও শীত মোকাবিলায় আগেভাগে গরম কাপড় ব্যবহার শুরু করেছেন।


