নরসিংদীতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন: স্বচ্ছ আমদানী নীতি ও যৌক্তিক ট্যাক্সের দাবি

দেশজুড়ে
নরসিংদীতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন: স্বচ্ছ আমদানী নীতি ও যৌক্তিক ট্যাক্সের দাবি
নিউজ ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫

নরসিংদীর মোবাইল ব্যবসায়ীরা স্বচ্ছ আমদানী নীতি ও যৌক্তিক ট্যাক্স কাঠামো প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন। রোববার শহরের বৌয়াকুর এলাকার ইনডেক্স প্লাজার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নরসিংদী মোবাইল অ্যাসোসিয়েশনসহ শতাধিক ব্যবসায়ী অংশ নেন। ব্যবসায়ীরা জানান, তারা কোনো সরকারি নীতির বিরোধী নন, বরং চায় ক্রেতা ও বাজারবান্ধব নীতি এবং দেশের সাধারণ মানুষকে সুবিধা দেয় এমন ট্যাক্স কাঠামো প্রণয়ন করা হোক।

তারা অভিযোগ করেছেন, দেশের মোবাইল বাজার মাত্র ৯টি সিন্ডিকেটের হাতে কেন্দ্রীভূত হয়ে আছে, যা সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। ব্যবসায়ীরা বলেন, “আমরা বৈধভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করি, কিন্তু ৯৫ শতাংশ সাধারণ ব্যবসায়ীর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই নেওয়া সিদ্ধান্ত বাজারের স্থিতিশীলতার জন্য হুমকি। এর ফলে প্রায় ২০ লাখ মানুষের রুজি-রুটি বিপন্ন হতে পারে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মানববন্ধনের সময় অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, যদি ট্যাক্স বৈষম্য দূর করা হয়, সাধারণ মানুষ আধুনিক প্রযুক্তির সুবিধা দ্রুত পাবে এবং বাজারও স্থিতিশীল হবে।

দাবির প্রতি সমর্থন জানিয়ে দিনব্যাপী নরসিংদীর সব মোবাইল দোকান বন্ধ রাখা হয়। মানববন্ধনে বিশেষভাবে অংশ নেন ওয়াহিদুল হাসান, আওলাদ মিয়া, রনি মিয়া, হেলাল মোল্লা, রবিন মিয়া ও রনি সাহা।