এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি, নিহত ১

দেশজুড়ে
এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে গাড়ি, নিহত ১
নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের বন্দর থানার এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের রেলিং ভেঙে নিচের সড়কে পড়ে গেছে একটি প্রাইভেট কার। এতে এক পথচারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নিমতলা মোড়ে ঘটেছে এই দুর্ঘটনা। নিহত পথচারীর নাম শফিক (৫৪)। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে চট্টগ্রামের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, দুর্ঘটনাক্রান্ত গাড়িটি বিমানবন্দর থেকে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল সড়কের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, “উড়াল সড়ক থেকে গাড়ি পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকেরা হাসপাতালে এক পথচারীকে মৃত ঘোষণা করেছেন, বাকিদের চিকিৎসা চলছে।”

এদিকে, স্থানীয় প্রশাসন এবং পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস দিয়েছে।