টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুজন আটক, আদালতের নির্দেশে কারাগারে

দেশজুড়ে
টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুজন আটক, আদালতের নির্দেশে কারাগারে
নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় পেট্রোল বোমাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট এলাকায় এম টি মোটরস অ্যান্ড টায়ার গ্যালারির সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় এক জনের কাছে একটি পেট্রোল বোমা এবং অন্যজনের কাছে বোতলভর্তি পেট্রোল পাওয়া যায়।

আটকরা হলেন—ঢাকার তুরাগ থানার ধউর হরিরামপুর এলাকার মো. মবিন (২৫) এবং ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর এলাকার আব্দুর রহমান শরীফ (৩২)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি করা হয়। পরে উদ্ধার হওয়া পেট্রোল ও পেট্রোল বোমার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃষ্টি ও যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে। দুপুরে আটক দুজনকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।