ট্রাইব্যুনালে যে রায়ই আসুক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরিশাল পুলিশ লাইন্সে রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এক বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনালে যে রায়ই আসুক, তা কার্যকর হবে। তিনি জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে পুনর্গঠন করা হয়েছে।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো নয়, খুব খারাপও নয়, মোটামুটি মাঝারি অবস্থায় রয়েছে। মাঠ প্রশাসনকে এমনভাবে সাজানো হয়েছে যাতে নির্বাচনকালীন যে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়।”
তিনি আরও উল্লেখ করেন, “দেশ এখন সকলেই নির্বাচনমুখী। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক।” বৈঠকে জেলা পুলিশ, র্যাব, বিওপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বৈঠকের প্রধান লক্ষ্য ছিল, নির্বাচনী মাঠ প্রশাসনের প্রস্তুতি পর্যালোচনা ও নিরাপত্তা ব্যবস্থার তদারকি নিশ্চিত করা।


