নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-বাহিনী সংঘর্ষে নিহত ১, আহত ৮

দেশজুড়ে
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-বাহিনী সংঘর্ষে নিহত ১, আহত ৮
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

নীলফামারীর উত্তরা ইপিজেডে (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন এবং অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম ফারহান জানান, “হাবিব নামে একজন শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে আঘাতের চিহ্ন ছিল। তবে বিস্তারিত জানতে ময়নাতদন্তের রিপোর্ট প্রয়োজন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া সংঘর্ষে আহত আরও ৮ শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

ইপিজেড এলাকায় শ্রমিকদের ন্যায্য দাবি ও মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন চলছিল। দাবি মানা না হওয়ায় শ্রমিকদের বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে ওঠে। পরে যৌথবাহিনী পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে, যার ফলে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।