এসআই আকবর জামিনে মুক্ত, রায়হান হত্যা মামলায় উত্তেজনা নতুন করে

দেশজুড়ে
এসআই আকবর জামিনে মুক্ত, রায়হান হত্যা মামলায় উত্তেজনা নতুন করে
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১০ আগস্ট) জামিনের কাগজপত্র সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ পৌঁছানোর পর বিকেলেই তাকে মুক্তি দেওয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার বিকেলেই এসআই আকবরকে মুক্তি দেওয়া হয়েছে। সন্ধ্যায় তিনি কারাগার ত্যাগ করেন।”

২০২০ সালের ১০ অক্টোবর রাতের আঁধারে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরদিন সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রায়হানের পরিবারের অভিযোগ, পুলিশের নির্মম নির্যাতনে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সারাদেশে তীব্র ক্ষোভ ও আন্দোলনের জন্ম দেয়।

ঘটনার পর পুলিশের গঠিত তদন্ত কমিটি এবং মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রায়হানের উপর নির্যাতনের প্রমাণ পায়।
২০২১ সালের ৫ মে পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে এসআই আকবরকে প্রধান অভিযুক্ত করা হয়। অভিযুক্ত অন্যান্যরা হলেন:

আসামিদের মধ্যে আকবর দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২০ সালের ৯ নভেম্বর কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আলোচিত এ মামলায় জামিনপ্রাপ্তির খবরে নিহত রায়হানের পরিবার এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, এই জামিনের মাধ্যমে বিচার প্রক্রিয়া প্রভাবিত হতে পারে।

রায়হানের মা সংবাদমাধ্যমকে জানান, “আমরা এখনো বিশ্বাস করতে পারছি না—যে পুলিশ নির্যাতনে আমার ছেলেকে হত্যা করা হলো, সে জামিনে ছাড়া পাবে! আমরা ন্যায়বিচার চাই।”

পিবিআই ও রাষ্ট্রপক্ষ জানিয়েছে, উচ্চ আদালতের রায় ও জামিনের কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।