বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তরুণীর পা বিচ্ছিন্ন

দেশজুড়ে
বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তরুণীর পা বিচ্ছিন্ন
নিউজ ডেস্ক
৪ আগস্ট ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের মাটি পেরিয়ে বাঁশ কোড়ল সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক তরুণী। সীমান্ত পিলার ৪২ ও ৪৩-এর মাঝামাঝি মাটিতে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন লাকি সিং (২৪)। বিস্ফোরণে তার বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত লাকি সিং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমন কারবারির মেয়ে।

সকালে পাহাড়ি বাঁশের কচি অংশ—বাঁশ কোড়ল—সংগ্রহ করতে সীমান্ত পিলারের ওপারে যান লাকি। স্থানীয়রা জানান, ওই এলাকাটি মিয়ানমারের আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকা বলে পরিচিত। সেখানেই আগে থেকে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিস্ফোরণের পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত লাকিকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,

“সীমান্ত এলাকায় এমন দুর্ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা ঘটনাটি উর্ধ্বতন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।”